ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের পীরে সাহেব, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মাঃ জিঃ আঃ)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন পরীক্ষায় সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। একাগ্রতা, পরিশ্রম ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) থেকে অনুষ্ঠিত হবে।